বিএসএমএমইউ ও রাবির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
মেডিভয়েস রিপোর্ট: শিশু-কিশোরদের মানসিক বিকাশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনিস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার এন্ড অটিসম (ইপনা) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিদ্যা বিভাগের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার (১১ অক্টোবর) বিএসএমএমইউ ভাইস-চ্যান্সেলরের (ভিসি) কক্ষে এ সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
সমাঝোতা চুক্তিতে বিএসএমএমইউর পক্ষে ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার স্বাক্ষর করেন।
এ সময় বিএসএমএমইউ ভিসি বলেন, ‘রোগীদের সেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দেশের সকল শিক্ষামূলক, গবেষণাধর্মী, জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে। ইপনা শিশু ও কিশোরদের মানসিক বিকাশে অনেক কাজ করছে। আজকের এই সমাঝোতার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের সঙ্গে একত্রে কাজ করার সুযোগ তৈরি হলো।’
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘এ চুক্তির ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও শিশু-কিশোরদের মানসিক বিকাশে বাঁধার কারণ ও তা থেকে উত্তরণে গবেষণার নতুন একটি দ্বার উন্মোচন হবে। যারা এখান থেকে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা নেবেন তারাও অন্যদের প্রশিক্ষণ দিতে সক্ষম হবেন। এতে দেশের বিশেষ শিশু ও কিশোররা মানসিক বিকাশে করণীয় ও এর থেকে উত্তরণ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারবেন।’
এ সময় বিএসএমএমইউর প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, ইপনা পরিচালক অধ্যাপক ডা. শাহীন আকতার, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, ইপনার ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. মাজহারুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএস/এমইউ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫