১১ অক্টোবর, ২০২৩ ০৫:৪৫ পিএম

বিএসএমএমইউর নবনির্বাচিত ডিনবৃন্দের দায়িত্ব গ্রহণ

বিএসএমএমইউর নবনির্বাচিত ডিনবৃন্দের দায়িত্ব গ্রহণ
ছবি: মো. আরিফ খান ও মো. সোহেল গাজী। ক্যাপশন: প্রশান্ত মজুমদার ও সুব্রত মন্ডল।

মেডিভয়েস রিপোর্ট: দায়িত্ব বুঝে নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনির্বাচিত ডিনবৃন্দ। আজ বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তাঁরা।

নবনির্বাচিত ডিনবৃন্দ হলেন—বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার।

এর আগে গত ৭ অক্টোবর বিএসএমএমইউর ছয়টি অনুষদের ডিন নির্বাচন হয়। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পরে বিকেল ৩টায় ডিন নির্বাচন কমিশনের (ইসি) সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

কমিশনের সদস্য হিসেবে ছিলেন অ্যান্ডোক্রাইনোলি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন অতিরিক্ত রেজিস্টার মুহাম্মদ সালাহ্ উদ্দিন সিদ্দিক।

নির্বাচনে মেডিসিন অনুষদের ৩ জন, সার্জারি অনুষদে ৩ জন, শিশু অনুষদে ৫ জন, ডেন্টাল অনুষদে ৩ জন, বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে ৩ জন এবং প্রিভেন্টিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মেডিসিন অনুষদে প্রতিদ্বন্দ্বিতা করেন নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক ও একই বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফ্ফর আহমেদ।

সার্জারি অনুষদে প্রতিদ্বন্দ্বীরা করেন নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এ. কে. এম. খুরশিদুল আলম এবং জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী।

শিশু অনুষদের পাঁচ প্রার্থী ছিলেন নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়, শিশু বিভাগের অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নিওনেটোলজি বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম এবং শিশু কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. তরিকুল ইসলাম।

ডেন্টাল অনুষদে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থী হলেন—কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ডোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, একই বিভাগের অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন ও সহযোগী অধ্যাপক ডা. মো. জয়নাল আবেদীন।

বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন প্রার্থী। তারা হলেন-মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ডা. শিরিন তরফদার, একই বিভাগের অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ এবং এনাটমি বিভাগের অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক