১১ অক্টোবর, ২০২৩ ০৬:৪৮ পিএম

না ফেরার দেশে চক্ষুরোগ বিশেষজ্ঞ এ আর মোল্লা বাবুল

না ফেরার দেশে চক্ষুরোগ বিশেষজ্ঞ এ আর মোল্লা বাবুল
ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. এ আর মোল্লা বাবুল রশীদ আর নেই। আজ বুধবার (১১ অক্টোবর) দুপুরে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ডা. এ আর মোল্লা বাবুল রশীদের ছেলে সাংবা‌দিক মুক্তা‌দির র‌শিদ তাঁর মৃত্যুর খরব নিশ্চিত করেছেন।

মুক্তা‌দির র‌শিদ জানান, তাঁর বাবা আজ বুধবার দুপুর ১.৫০টায় ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আগামীকাল সকাল ১০টায় মাগুরা শহরের হাজি সাহেব মসজিদে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

ডা. এ আর মোল্লা বাবুল রশীদ ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-৩৩ ব্যাচের ছাত্র ছিলেন তিনি।

গুণী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক