২৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫১ এএম

দেশে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

দেশে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চীনের তৈরি সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকাগুলো পৌঁছায়।

প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে এসব টিকা গ্রহণ করেন।

এর আগে ১১ সেপ্টেম্বর রাত পৌনে একটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের তৈরি আরও ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকার চালান এসে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ওই স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করেন। পরে সেগুলো স্টোরেজে পাঠিয়ে দেওয়া হয়।

এই নিয়ে দেশে সিনোফার্মের টিকা এলো মোট ৩ কোটি ৪৪ লাখ ৫০ হাজারা ডোজ। এর মধ্যে দেওয়া হয়েছে ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ। আর নতুন করে আসা ৫০ লাখসহ টিকা মজুত আছে ১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৩৫২ ডোজ।

সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কেনার বিষয়ে সরকারের চুক্তি হয়েছে। এ ছাড়া কোভ্যাক্স সহায়তা থেকেও সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।

এর আগে গত ১২ মে দেশে আসে সিনোফার্মের টিকার প্রথম চালান। সেবার আসে চীন সরকারের উপহার হিসেবে ৫ লাখ ডোজ টিকা।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু করে সরকার।

চার কোম্পানির টিকা দিয়ে দেশে টিকাদান কার্যক্রম চলছে। এর মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক