মানিকগঞ্জে করোনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি শিক্ষার্থী সুবর্ণা ইসলাম রোদেলা।
বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার খবর নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
পারিবারিক সূত্রে জানা গেছে, ‘গত তিন দিন ধরে রোদেলা শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিল। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধও চলছিল। বুধবার দুপুরে তার শ্বাসকষ্টের তীব্রতা বেড়ে যায়, এক পর্যায়ে রোদেলা অচেতন হয়ে যায়। তাকে দ্রুত মুন্নু জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। গাবতলী এলাকায় পৌঁছে সে অ্যাম্বুলেন্সে নিস্তেজ হয়ে যায়। পরে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্নু জেনারেল হাসপাতালের উপপরিচালক মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। যে কারণে তাকে কুর্মিটোলা বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, মেয়েটি গত ১৫ সেপ্টেম্বর সর্বশেষ স্কুলে গিয়েছিল। তখন তার কোনো শারীরিক সমস্যা ছিল না। গত ৩ দিন ধরে তার জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল। এর আগে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ায় ওই শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে তার ৫৮ জন সহপাঠীকে করোনা পরীক্ষা করোনো হয়। তবে তাদের কারও দেহে করোনা শনাক্ত হয়নি। আক্রান্ত শিক্ষার্থী সুস্থ হওয়ায় বৃহস্পতিবার থেকে ওই শ্রেণির পাঠদান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
০৪ অগাস্ট, ২০২২
-
০১ এপ্রিল, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ জানুয়ারী, ২০২২
-
২১ জানুয়ারী, ২০২২
-
১৫ ডিসেম্বর, ২০২১
-
১০ ডিসেম্বর, ২০২১
-
০৭ ডিসেম্বর, ২০২১