করোনায় ৬ লাখের অধিক শনাক্তের দিনে সাড়ে ৭ হাজার মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ছয় লাখ ৮ হাজারের অধিক মানুষ নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন সাড়ে সাত হাজারের অধিক মানুষ। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছেন ২৭ কোটি ১৭ লাখের বেশি মানুষের দেহে। এতে প্রাণ হারিয়েছেন ৫৩ লাখ ৩৬ হাজারের অধিক রোগী।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ছয় লাখ আট হাজার ৩৮২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে মৃত্যু হয়েছে আরও সাত হাজার ৫১৮ জন। তবে আরও পাঁচ লাখ ৩৬ হাজার ৯৩৮ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
বিশ্বে এখন পর্যন্ত মোট ২৭ কোটি ১৭ লাখ আট হাজার ৬৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫৩ লাখ ৩৬ হাজার ৩৮২ জন। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ২৪ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৫১১ জন।
তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সম্পর্কিত রিসোর্স সেন্টারের তথ্যমতে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৭ কোটি ১৪ লাখ ৬২ হাজার ২৪২ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫৩ লাখ ২০ হাজার ৫৭৫ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশেটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৪৪২ জন। মৃত্যু হয়েছে আট লাখ ২১ হাজার ৩৩৫ জনের। শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই দেশটিতে এক লাখ আট হাজার ৫৬৬ জন মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছেন এক হাজার ৫৯৮ জন।
এরপরই রয়েছে ভারত। সাম্প্রতিক সময়ে দেশটির সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে তবে অমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে তা পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে তিন কোটি ৪৭ লাখ ১০ হাজার ৬৩০ জনের শরীরে। মৃত্যু হয়েছে চার লাখ ৭৬ হাজার ১৩৫ জনের।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৯৫ হাজার ৭৭৫ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ১২১ জনের।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম। দেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৮০ হাজার ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৪ জনের। সেরে উঠেছেন ১৫ লাখ ৪৩ হাজার ৬৬৪ জন।
এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইরান, ও আর্জেন্টিনা।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী