২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৫৮ এএম

করোনাসহ নানা জটিলতায় গীতিকার কাওসার আহমেদের বিদায়

করোনাসহ নানা জটিলতায় গীতিকার কাওসার আহমেদের বিদায়
মারা গেছেন গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাসহ শারীরিক নানা জটিলতায় মারা গেছেন ব্যান্ড মিউজিক ও আধুনিক গানে অন্যতম সফল ও খ্যাতিমান গীতিকার কাওসার আহমেদ চৌধুরী (৭৫)। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত দশটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত হলে কাওসার চৌধুরীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। পরে গ্রিন রোডের ধানমণ্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয়। করোনাসহ শারীরিক নানা জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সপ্তাহ খানেক আগে তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ার কারণে আইসিইউতেও নেওয়া হয়েছিল। মাঝে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে চলেই যেতে হয়েছে।

কালজয়ী এ গীতিকারের রচিত বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার লেখা বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে-সামিনা চৌধুরীর কণ্ঠে শোভিত ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ গানটি কে না জানে! কালজয়ী এ গান কাওসার আহমেদেরই সৃষ্টি। কিংবা লাকী আকন্দের সুরে নন্দিত শিল্পী নিয়াজ মুহাম্মদ চৌধুরীর কণ্ঠে ‘আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়’। জনপ্রিয় এ গানটির কথাও গেঁথে দিয়েছিলেন কাওসার আহমেদ চৌধুরী।

এ ছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। শিল্প-সংস্কৃতির বাইরে কাওসার আহমেদ চৌধুরী একজন জ্যোতিষী হিসেবেও জনপ্রিয় ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক