রামেকের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এই তিনজনের মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী মেডিভয়েসকে এ তথ্য জানান। তিনি বলেন, রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে করোনা সংক্রমণে দুইজন নারী এবং উপসর্গ নিয়ে মারা গেছেন একজন পুরুষ রোগী।
এদের মধ্যে ফিরোজা বেগম (৯২) রাজশাহী নগরীর কাশিয়াডাঙা থানার বাসিন্দা ও সরুতন নেসা (৯০) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে মারা আব্দুল গোফুর (৬০) নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাসিন্দা।
পরিচালক আরও জানান, রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১১ জন রোগী। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয়জন ভর্তি রয়েছেন। আর উপসর্গ নিয়ে চারজন ভর্তি আছেন। ভর্তি অন্য একজন করোনা নেগেটিভ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪