ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ

সাবেক পরিচালক,
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল


০৪ অগাস্ট, ২০২২ ০৩:০৯ পিএম

স্বাস্থ্য ব্যবস্থাপনার সংকট সমাধানে ১৭ পরামর্শ

স্বাস্থ্য ব্যবস্থাপনার সংকট সমাধানে ১৭ পরামর্শ
বিশেষ বিবেচনায় মেডিকেল কলেজের অনুমোদন। বিভাজিত পেশাজীবী রাজনীতি। ডাক্তারদের একই জায়গায় দীর্ঘদিন অবস্থান। পদোন্নতির স্বল্পতা ও দীর্ঘসূত্রতা ও মাত্রাতিরিক্ত পড়াশোনার চাপ স্বাস্থ্য ব্যবস্থাপনাকে ধ্বংস করছে।

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় ধারাবাহিক উন্নতির পাশাপাশি রয়েছে অনেক সংকটও। ফলে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এসব সংকট উত্তরণে বিভিন্ন সময় পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবায়ন হয়েছে খুব কম। স্বাস্থ্য ব্যবস্থাপনার সংকটের জন্য যেসব বিষয় দায়ী, তার সমাধান করা গেলে স্বাস্থ্যখাতের সমস্যা অনেকাংশে কমে যাবে।

স্বাস্থ্য ব্যবস্থায় সংকটসমূহ

১. বিভাজিত পেশাজীবী রাজনীতি।

২. চিকিৎসকদের একই জায়গায় দীর্ঘদিন পদায়ন।

৩. শৃঙ্খলাবহির্ভূত আচরণের শান্তি না হওয়া।

৪. চিকিৎসক, নার্স অফিসার, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে পেশাদারিত্বের অভাব, শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের শাস্তি না হওয়া।

৫. সকল পর্যায়ে নেতিবাচক মনোভাব।

৬. আমলা-নির্ভর পরিকল্পনা।

৭. দক্ষ ও প্রশিক্ষিত জনবলের ঘাটতি।

৮. দ্রুত সিদ্ধান্ত না দেওয়া।

৯. একই স্পেশালিটিতে বিভিন্ন ডিগ্রি।

১০. পদোন্নতির স্বল্পতা ও দীর্ঘসূত্রতা।

১১. প্রান্তিক পর্যায়ে অর্থাৎ উপজেলা পর্যায়ে চিকিৎসক স্বল্পতা, নিরাপত্তাহীনতা ও অনৈতিকপ্রাপ্তির প্রভাব।

১২. প্রচারপ্রিয়তা, নৈতিকতা ও কাউন্সিলেংয়ের অভাব।

১৩. বিশেষ বিবেচনায় নতুন নতুন মেডিকেল কলেজের অনুমোদন।

১৪. মাত্রাতিরিক্ত পড়াশোনার চাপ স্বাস্থ্য ব্যবস্থাপনাকে ধ্বংস করছে।

১৫. সেবাগ্রহীতা জনগণের অতিরিক্ত চাপ হাসপাতালগুলোতে অবস্থা আরো দুর্বিষহ করে তুলেছে। 

১৬. কিছু ক্ষমতাধর রোগীর দাপুটে আচরণ।

১৭. কিছু সাংবাদিকের হলুদ সাংবাদিকতা পরিস্থিতিকে আরো বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।

চাকরি জীবনের অভিজ্ঞতায় দেখেছি, কর্তব্যপরায়ণ হলে বেশি বিপদ। স্রোতের অনুকূলে থাকাই বোধ হয় ভালো। দোয়া করি, অন্তত বাংলাদেশে এ অবস্থার যেন অবসান হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক