১১ অগাস্ট, ২০২২ ০৩:৫০ পিএম

করোনায় ৫-১১ বছর বয়সী কারো মৃত্যুর কথা শোনা যায়নি: স্বাস্থ্যমন্ত্রী

করোনায় ৫-১১ বছর বয়সী কারো মৃত্যুর কথা শোনা যায়নি: স্বাস্থ্যমন্ত্রী
৫-১১ বছর বয়সী শিশুদের জন্য ভ্যাক্সিনের প্রয়োজন রয়েছে ৪ কোটি ৪০ লাখ ডোজ।

মেডিভয়েস রিপোর্ট: করোনায় এখন পর্যন্ত ৫ থেকে ১১ বছর বয়সী কারো মৃত্যুর কথা শুনা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শিশুদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুরা এমনিতেই করোনা থেকে নিরাপদ ছিল। এখন পর্যন্ত দেশে ২৯ হাজার লোক মারা গেছেন, যার মধ্যে ৫০ বছরের ঊর্ধ্বেই ৮০ থেকে ৮৫ শতাংশ। এই তালিকায় যুবকদের সংখ্যা খুবই কম। আর ৫ থেকে ১১ বছরের কাউকে মারা যেতে এখনও শোনা যায়নি।

তিনি বলেন, দেশ-বিদেশে সর্বত্রে জিজ্ঞেস করা হতো, কবে শিশুদের টিকা প্রদান করা হবে। মায়েরাও শিশুদের টিকা নিয়ে খুব চিন্তিত ছিলো। কারণ, শিশুরা স্কুলে যাবে অথচ ভ্যাক্সিন দেওয়া হয়নি।

আগামী ২৫ আগস্ট থেকে পুরোদমে শিশুদের ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, আজকে কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে সিটি কর্পোরেশন, পরে জেলা-উপজেলায় শুরু করা হবে। যেই টিকাগুলো এসেছে, সেগুলো দুই মাসের ব্যবধানে দিতে হবে।

জাহিদ মালেক বলেন, টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতা অর্জন করেছে বাংলাদেশ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা টিকা নিয়ে অনেক প্রশংসা করেছে।

প্রায় ৭৬ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ভ্যাক্সিন এসেছে ৩১কোটি ১২ লাখ ডোজ। প্রথম ডোজ পেয়েছেন ১২কোটি ৫৮ লাখ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১২ কোটি মানুষ। বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি মানুষকে, তবে বুস্টার ডোজ গ্রহণে মহিলারা পিছিয়ে রয়েছেন।

মন্ত্রী আরও বলেন, ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য ভ্যাক্সিনের প্রয়োজন রয়েছে ৪ কোটি ৪০ লাখ ডোজ, ইতিমধ্যে ৩০ লাখ ভ্যাক্সিন সংগ্রহ করা হয়েছে। বাকি ভ্যাক্সিনের ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে। শিশুদের জন্য তৈরি করা টিকাগুলো খুবই নিরাপদ। ইউএসএ-তে এই টিকা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি রাজেন্দ্র বোহরা, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা টিকা
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক