০৫ ডিসেম্বর, ২০২০ ০৩:৫৫ পিএম

ঢাকা ডেন্টালে সন্ধানীর নতুন কমিটি

ঢাকা ডেন্টালে সন্ধানীর নতুন কমিটি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজে নতুন কমিটি ঘোষণা করেছে মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন সন্ধানী। দীর্ঘ প্রায় তিন বছর পর এ কমিটি ঘোষণা করা হলো।

শুক্রবার (৪ ডিসেম্বর) সিলেটে অনুষ্ঠিত কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনে ২০২০-২১ সেশনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নতুন এ কমিটিতে সাজ্জাদুর রহমানকে আহ্বায়ক এবং আহসান হাবিব শাকিলকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ১৩ জন সদস্যকে কার্যকরী সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে এ কমিটিতে। তারা হলেন:

কাজী মো. জাহিদুল হাসান,
নুসরাত খানম রক্সি, 
তানুসকা সূচি, 
আব্দুর রহিম, 
জাহিদ হাসান সোহাগ, 
নুসরাত জাহান ঈশিতা, 
নুসরাত নায়ের অরিন, 
তাজকিয়া জামান শোভা,
সানজিদা রহমান,
আরিফুল ইসলাম, 
অনামিকা সরকার আনিকা, 
মো. শাহজালাল ও 
কাজী মো. আকিবুর রহমান। 

দীর্ঘ প্রায় তিন বছর পর গঠিত নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে ঢাকা ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ। সন্ধানীর নতুন এ ইউনিটটির মাধ্যমে রোগীদের সমস্যা অনেকাংশে লাঘব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 

  ঘটনা প্রবাহ : ঢাকা ডেন্টাল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত