১৭ জুলাই, ২০২৫ ০৪:৪৩ পিএম

ঢাকা ডেন্টাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন ডা. এ টি এম সাইফুল ইসলাম

ঢাকা ডেন্টাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন ডা. এ টি এম সাইফুল ইসলাম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও অধ্যাপক হিসেবে প্রতিষ্ঠানটির ওরাল এন্ড ম্যক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের প্রধান ডা. এ টি এম সাইফুল ইসলামকে দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (১৬ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দুর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. সাইফুল ইসলাম বর্তমানে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি) পদে কর্মরত ছিলেন। এখন তিনি একইসঙ্গে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  এবং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন। বর্ণিত কর্মকর্তাগণ যোগদানের পর পিডিএস আপডেট করবেন। পদায়নকৃত কর্মকর্তার যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল [email protected] a প্রেরণ করবেন বলেও নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নিয়োগ ১৬ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হয়েছে এবং নিয়মিত অধ্যক্ষ পদে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ২৪ জুলাই ২০২৫ তারিখের মধ্যে যোগদান করতে হবে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা ডেন্টাল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত