২৮ অক্টোবর, ২০২৪ ০৫:৫৩ পিএম
ঢাকা ডেন্টালের সহকারী পরিচালক ডা. মোস্তাফিজ
ডা. মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মোস্তাফিজুর রহমান। তিনি ডা. মো. শহীদ হাসান তালুকদারের স্থলাভিষিক্ত হবেন। রোববার (২৭ অক্টোবর) স্বাস্থ্য বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’
ডা. মোস্তাফিজুর রহমান এর আগে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুসারে সহকারী পরিচালকের পদ থেকে বদলি হওয়া ডা. মো. শহীদ হাসান তালুকদারকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় আদেশে।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত