০৫ ডিসেম্বর, ২০২০ ০১:২৫ পিএম

এবার খুলনায় মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

এবার খুলনায় মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সাপ্পোরো ডেন্টাল কলেজের সায়লা শারমিন বৃষ্টির পর এবার আত্মহত্যা করেছেন খুলনা গাজী মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী দেবেশ পাল তন্ময় (২৫)। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর গল্লামারী ইস্কন মন্দিরের পাশের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজ শনিবার (৫ ডিসেম্বর) সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার রেখা আখতার মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মায়ের সঙ্গে নগরীর গল্লামারী এলাকায় মৌমিতা ভিলায় ভাড়ায় থাকতেন দেবেশ তন্ময়। গত শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে আমরা ঘটনাটি জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পটুয়াখালীর সেন্ট্রাল পাড়ার ছেলে তন্ময়ের বাবার নাম শোমনাথ পাল।

এ ঘটনার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম মেডিভয়েসকে বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সাথে শাড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তন্ময়কে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তন্ময় মূলত ইস্কন মন্দিরের একনিষ্ঠ একজন ভক্ত ছিলেন। ধর্মীয় নিয়ম অনুযায়ী, সে প্রতিনিয়তই ইস্কন মন্দিরের রীতিনীতিগুলো ঠিকঠাকভাবে পরিপালন করতেন। এক পর্যায়ে তন্ময় হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

তিনি বলেন, তন্ময়ের শারীরিক এবং মানসিক অবস্থা ক্রমান্বয়ে অবনতির দিকে যাওয়ায় তার মা তাকে গ্রামের বাড়িতে নিয়ে যায়। পরে ভালো চিকিৎসক দেখাবেন বলে তার মাকে সে খুলনায় ফিরে আসার জন্য অনুরোধ করে।

খুলনায় আসার কয়েক দিনের মধ্যে এ ঘটনা ঘটে উল্লেখ করে আশরাফুল আলম বলেন, মানসিকভাবে বিপর্যস্ত তন্ময়ের ঠিক মতো ঘুম হতো না। ঘটনার দিন সে তার মাকে ঘুমের ওষুধ আনতে বলে। ওষুধ আনার জন্য তার মা ঘর থেকে বের হলে তন্ময় ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়।

তিনি বলেন, ‘আমরা সুরতহাল রিপোর্টের পর প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি অপমৃত্যু এবং আত্মহত্যা। এছাড়া তন্ময়ের পরিবারও এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের করেনি।’

এর আগে গত দুই ডিসেম্বর বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাজধানীর আব্দুল্লাহপুরে সাপ্পোরো ডেন্টাল কলেজের (এসডিসি) ১৮তম ব্যাচের শিক্ষার্থী সায়লা শারমিন বৃষ্টি। বরগুনার তালতলী উপজেলার হাসপাতাল সড়কে খালেক মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। 

১৭-১৮ সেশনের এ শিক্ষার্থী এসডিসিতে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। তার বাড়ি উপজেলার ছোটবগী ইউপির জাকির তবক গ্রামে। তিনি বসির উদ্দিন ফোরকান মৃধার মেয়ে। 

  ঘটনা প্রবাহ : মেডিকেল কলেজ শিক্ষার্থী
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক