করোনায় ঝরল আরও ৩৫ প্রাণ
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৮০৭ জনে দাঁড়াল। আজ শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে প্রাণ হারানো ৩৫ জনের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১২ জন।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১১৮টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ১৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৩ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৪৯ হাজার ৯৫১টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৮৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৭৫ হাজার ৮৭৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ সুস্থ হয়েছেন দুই হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৯৩ হাজার ৪০৮ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭০ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৬৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত ছয় হাজার ৮০৭ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ২০৭ (৭৬ দশমিক ৪৯ শতাংশ) ও নারী এক হাজার ৬০০ জন (২৩ দশমিক শূন্য ৫১ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ২৪ জন। ২৪ ঘণ্টা মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে দুজন, খুলনা দুজন, বরিশাল দুজন, রংপুর তিনজন, সিলেট বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের দুজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আট মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪