১৯ মে, ২০২০ ০৩:০৭ পিএম

কিটের কার্যকারিতা পরীক্ষার ফল আগামী সপ্তাহে হতে পারে: গণস্বাস্থ্য কেন্দ্র

কিটের কার্যকারিতা পরীক্ষার ফল আগামী সপ্তাহে হতে পারে: গণস্বাস্থ্য কেন্দ্র

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিটের কার্যকারিতা পরীক্ষা চলছে। আগামী সপ্তাহে কিটের কার্যকারিতা পরীক্ষার ফলাফল জানা যেতে পারে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএসএমএমইউতে করোনা সন্দেহভাজন রোগীদের পিসিআর কিটের পাশাপাশি গণস্বাস্থ্যের র‌্যাপিড কিটের মাধ্যমে পরীক্ষা করা শুরু হয়েছে। কার্যকারিতা পরীক্ষা করতে দুই থেকে তিন দিনের বেশি লাগার কথা নয়। আগামী সপ্তাহে ঈদের ছুটি আছে। জাতীয় দুর্যোগের কথা বিবেচনায় নিয়ে দ্রুত পরীক্ষার ফলাফল জানাবে বিএসএমএমইউ, এমনটাই আশা করছেন তিনি। 

গত ১৩ মে গণস্বাস্থ্য কেন্দ্রের একটি প্রতিনিধিদল বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের প্রধান সাইফুল্লাহ মুন্সীর কাছে ২০০ কিট হস্তান্তর করেন। সকাল ১১টা ১৫ মিনিটে কিট প্রজেক্টের কো-অর্ডিনেটর ড.মহিবুল্লাহ খন্দকার এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিজন কুমার শীল এসব কিট জমা দেন। 

কিটের সঙ্গে পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা জমা দেওয়ার কথা থাকলেও টাকা পরবর্তীতে নেওয়ার কথা বলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

এর আগে গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক