করোনা পরীক্ষায় উদ্ভাবিত কিট উন্নত করছে গণস্বাস্থ্য
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য উদ্ভাবিত র্যাপিড ডট ব্লট কিটের নমুনা সংগ্রহের পদ্ধতিতে অসঙ্গতি পাওয়ায় প্রক্রিয়াটি উন্নত করছে গণস্বাস্থ্য কেন্দ্র।
আজ বুধবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, অসঙ্গতির কারণে করোনা শানাক্তকরণ কিটের নমুনা সংগ্রহের প্রক্রিয়াটিকে আরও উন্নত করা হয়েছে। সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এর পরীক্ষা স্থগিত করতে বলা হয়েছে।
এ বিষয়ে র্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী মুহিব উল্লাহ খন্দকার গণমাধ্যমকে বলেছেন, কেবল অ্যান্টিজেন পরীক্ষার পদ্ধতিতে কিছু সমস্যা পাওয়া গেছে। তবে অ্যান্টিবডি পরীক্ষার ফলাফল সঠিক ছিল। কিটের কার্যকারীতা পরীক্ষায় সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা হিসেবে লালা পরিবর্তে কফ সরবরাহ করা হচ্ছে। ঘনত্বের কারণে কফ ফিল্টারটির মধ্য দিয়ে যেতে পারে না, ফলে কিট সঠিক ফলাফল দিচ্ছে না। তাই এই অংশে পরিবর্তণ আনা হয়েছে।
এদিকে কিট আবিষ্কারক বিজন কুমার শিল জানান, এরই মধ্যে কিটটিকে উন্নত করা হয়েছে। যা পূর্ববর্তী সংস্করণের ১৫ থেকে ২০ মিনিটের পরিবর্তে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে ফলাফল দিতে সক্ষম।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য গত ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কিট উদ্ভাবনের কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। এরপর এর অনুমোদন নিয়ে ঔষুধ প্রশাসনের সাথে নানা টানাপড়েনের পর গত ১৩ মে পারফরম্যান্স ট্রায়ালের জন্য জিকে র্যাপিড ডট ব্লট কিটের নমুনা বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্রের আরএনএ বায়োটেক লিমিটেড বিজনের নেতৃত্বে গবেষকরা এই কিটটি তৈরি করেছিলেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪