২০ জুলাই, ২০২০ ১০:৪৫ এএম

‘আক্রান্ত না হয়েও অনেকের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে’

‘আক্রান্ত না হয়েও অনেকের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে’

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত না হয়েও অনেকের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল।

তিনি বলেন, ‘আমরা পরীক্ষা করে দেখেছি। যেসব পরিবারে কোনো একজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, সেখানে অন্য সদস্যদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে।’

রোববার (১৯ জুলাই) গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

ড. বিজন কুমার শীল বলেন, ‘কোনো বড় গবেষণা ছাড়া বলা সম্ভব নয় যে কত ভাগ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে আমরা দেখেছি একজন আক্রান্ত হলে পরিবারের বাকি পাঁচ জনের অ্যান্টিবডি তৈরি হয়েছে। আবার অনেকে আছেন করোনায় আক্রান্ত হলেও সামান্য লক্ষণ প্রকাশের পর তারা এমনিতেই ভালো হয়ে গেছেন।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান এ বিজ্ঞানী বলেন, ‘বাংলাদেশে আর হাজার হাজার মানুষ মৃত্যুর আশঙ্কা নাই। আমার বিবেচনায় মৃত্যু এখন একটি স্থিতিশীল অবস্থায় আছে। এরপর হয়তো কমতে শুরু করবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে করোনার বিশাল পিক বললে যা বুঝায় তা হওয়ার লক্ষণ নেই। মৃত্যু আগের চেয়ে কিছুটা কমেছে, ধীরে ধীরে আরো কমবে। কিন্তু টেস্ট কমে যাওয়ায় সংক্রমণের প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে গেছে।’

প্রসঙ্গত, বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন দুই হাজার ৪৫৯ জন, যার অর্ধেকই ঘটেছে জুন মাসে। ৩০ জুন এক দিনে সর্বোচ্চ ৬৪ জন মারা যান। জুন মাসে গড়ে প্রতিদিন মৃত্যুবরণ করেছেন ৪৩ জনেরও বেশি।

বাংলাদেশে জুলাই মাসের প্রথম ১৮ দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৭ জন, অর্থাৎ গড়ে ৪২ জন প্রতিদিন। তবে গত এক সপ্তাহে (১২ থেকে ১৮ জুলাই) মারা গেছেন ২৭৬ জন। সে হিসেবে প্রতিদিন গড়ে মৃত্যুবরণ করেছেন ৩৯ জন।

মৃত্যু কমার বিষয়টি সবাই মানলেও প্রশ্ন উঠছে টেস্ট এবং শনাক্তের সংখ্যা নিয়ে। পরীক্ষা আগের তুলনায় কমেছে। অন্যদিকে সংক্রমণের হার বাড়ছে। গত মাসে যেখানে গড়ে ২০ হাজার টেস্ট হয়েছে, এখন তা ১১-১২ হাজারে নেমে এসেছে। আর সংক্রমণের হার এই মাসে টেস্টের ২৫ ভাগে পৌঁছেছে। গত মাসে যেখানে ছিলো ২০-২২ ভাগ।

সূত্র: ডয়েচে ভেলে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক