৩০ জুন, ২০২৫ ০৫:৩৭ পিএম

ঢাকা ডেন্টাল কলেজে মেডিকেল দাওয়াহ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা

ঢাকা ডেন্টাল কলেজে মেডিকেল দাওয়াহ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশ (ডিডিসি)। সোমবার (৬ জুন) দুপুর ১২টায় অধ্যক্ষের কাছে নতুন কমিটির তালিকা হস্তান্তরের মধ্য দিয়ে এই ক্যাম্পাসে সোসাইটির কার্যক্রমের সূচনা হয়।

এ সময়ে দাওয়াহ সোসাইটির সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানান ঢাকা ডেন্টালের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াজেদ আলী। তিনি বলেন, 'শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে মেডিকেল দাওয়াহ সোসাইটি।'

তিনি আরও বলেন, ‘দাওয়াহ-ভিত্তিক মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ড তরুণদের নেতৃত্বগুণ, সহমর্মিতা এবং মূল্যবোধে পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।’

নতুন কমিটির উপদেষ্টা যারা

অধ্যাপক ডা. মো. ওয়াজেদ আলী
ডা. মো. মোস্তাফিজুর রহমান
ডা. রাশেদ মো. গোলাম রাব্বানী

দাওয়াহ টিম লিডার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজমুস সাদাত। 

নতুন কমিটির সদস্যরা হলেন মো. জাহিদুল ইসলাম, মো. আল আমিন সরকার, ফয়সাল রহমান, মো. সোহেল রানা, মো. ফাহিম, হাদিছুর হাছান, জি এম মনোয়ার হাসান, আবদুল্লাহ আল মাহমুদ, সাদ্দাম হক মুহাম্মদ মুনাওয়ার, মো. করবিন আল-নাবিন ও মো. ইশতিয়াক আহমদ।

এসএইচবি/ এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা ডেন্টাল কলেজ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত