তথ্য যাচাইয়ে হাজির হননি এমবিবিএসে কোটায় উত্তীর্ণ ৫ শিক্ষার্থী, ফের ডাকল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা উত্তীর্ণ কোটায় চান্স পাওয়া চান্স পাওয়া ৫ শিক্ষার্থীকে কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণসহ তথ্য যাচাইয়ের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ডাকার পরও হাজির হননি। আবার আগামী ২৬ জানুয়ারি ওই পাঁচ শিক্ষার্থীকে ডেকেছে অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল গত ১৯ জানুয়ারি তারিখে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালার ৯.৩ নং অনুচ্ছেদে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর কোটার আসনে নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক যাচাই বাছাইপূর্বক অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে উল্লেখ রয়েছে।’
‘এর পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারি পার্বত্য অঞ্চল ব্যতীত অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের (কোড নম্বর ৭৭) কোটার স্বপক্ষে সনদ/প্রমাণসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছিল। তবে পাঁচ শিক্ষার্থী তাদের জন্য নির্ধারিত তারিখে তথ্য যাচাইয়ের জন্য উপস্থিত হননি।’
পাঁচ শিক্ষার্থী হলেন- সুরাইয়া আক্তার আনিকা (রোল নম্বর-১২০৫১৮৪), শেখ মোসা. সুমাইয়া আক্তার সাথী (রোল নম্বর-২৪০২৭৫৭), মো. ইমরান আলী (রোল নম্বর-৩৭০০৫১৮), মন্দিরা সিনহা (রোল নম্বর-২৪০৪৬৭০), তানজিনা আক্তার তপু (রোল নম্বর-৩৩০০৩৩৩)।
‘এমতাবস্থায় উল্লিখিত শিক্ষার্থীদেরকে আগামী ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মহাখালী, ঢাকায় (স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবন, ২য় তলায়) উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। কোনো পরীক্ষার্থী নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত না হলে তিনি কোটার দাবিদার নন বলে গণ্য হবেন’, বলা হয় বিজ্ঞপ্তিতে।
‘এমতাবস্থায় উল্লিখিত শিক্ষার্থীদেরকে আগামী ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মহাখালী, ঢাকায় (স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবন, ২য় তলায়) উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। কোনো পরীক্ষার্থী নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত না হলে তিনি কোটার দাবিদার নন বলে গণ্য হবেন’, বলা হয় বিজ্ঞপ্তিতে।
এমআই/
-
৩০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
০১ এপ্রিল, ২০২৬
-
২৩ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
-
১৮ নভেম্বর, ২০২৫
-
৩০ অক্টোবর, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৫