২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৩ পিএম
ঢাবির চার পেশাগত পরীক্ষার সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: পেশাগত এমবিবিএস পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ১ নভেম্বর থেকে এসব পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের কোর্স স্টাডি ও ফ্যাকাল্টি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন একাডেমিক বিষয় নিয়ে আলোচনা শেষে ২০২৬ সালের পেশাগত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ও চূড়ান্ত পেশাগত পরীক্ষা আগামী ১ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। এ ছাড়া দ্বিতীয় পেশাগত পরীক্ষা ২ নভেম্বর এবং তৃতীয় পেশাগত পরীক্ষা ৫ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে।
সভায় কোর্স স্টাডিসহ মেডিকেল শিক্ষার বিভিন্ন একাডেমিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী সময়ে পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা সংশ্লিষ্টদের জানানো হবে।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর
২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৮৩ হাজার ৫০০ জন
মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ও জনগণের মনোজাগতিক পরিবর্তন জরুরি: ডা. বিটু
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন
জামায়াতের প্রতিনিধি হয়ে তুরস্ক যাচ্ছেন মাহবুবুল আলম সালেহী
সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর
২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৮৩ হাজার ৫০০ জন
মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ও জনগণের মনোজাগতিক পরিবর্তন জরুরি: ডা. বিটু
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন
জামায়াতের প্রতিনিধি হয়ে তুরস্ক যাচ্ছেন মাহবুবুল আলম সালেহী
এই বিভাগের সর্বাধিক পঠিত