১৫ জানুয়ারী, ২০২৫ ০৩:৫৫ পিএম

বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণ-অভ্যুত্থানে আহতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণ-অভ্যুত্থানে আহতদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান আহত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের চারতলায় বিএসএমএমইউর রোগী কল্যাণ সমিতি ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সেইসঙ্গে গণ-অভ্যুত্থান আহত রোগীদের  শীতকালীন পিঠাও খাওয়ানো হয়।

এসময় বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম কেবিন ব্লকের প্রতিটি কক্ষে গিয়ে আহত রোগীদের খোঁজ-খবর নেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, ভিসির একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের মধ্যে মোট ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক