১৫ জানুয়ারী, ২০২৫ ০৩:৫৫ পিএম

স্বাস্থ্য সেবা বিভাগের সাত পদে রদবদল

স্বাস্থ্য সেবা বিভাগের সাত পদে রদবদল
ছবি : সংগৃহিত

মেডিভয়েস রিপোর্ট : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সাত পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রশাসন-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের এসব কর্মকর্তাকে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।

অফিস আদেশ অনুযায়ী, নবযোগদানকৃত অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলমকে হাসপাতাল অনুবিভাগে পদায়ন করা হয়েছে। এ অনুবিভাগে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করা শেখ মোমেনা মনিকে পদায়ন করা হয়েছে বিশ্বস্বাস্থ্য অনুবিভাগে।

অপর আদেশে নবযোগদানকৃত যুগ্মসচিব শাহ ইমাম আলী রেজাকে পরিকল্পনা অধিশাখা, প্রকল্প বাস্তবায়ন অধিশাখার যুগ্মসচিব মো. সফিউল আলমকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে জনস্বাস্থ্য-২ শাখা, নবযোগদানকৃত উপসচিব ডা. মো. মোস্তাফিজুর রহমানকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা, জনস্বাস্থ্য-২ শাখার সিনিয়র সহকারী সচিব তানিয়া মুনকে প্রশাসন-৩ শাখা এবং প্রশাসন-৩ শাখার সহকারী সচিব মো. মোতাহের হোসেনকে অটিজম সেলের সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ কার্যকর হবে।

►আদেশটি দেখতে ক্লিক করুন

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য সেবা বিভাগ
  এই বিভাগের সর্বাধিক পঠিত