০৫ জানুয়ারী, ২০২৫ ০৩:৩০ পিএম

উন্নতমানের গবেষণায় জার্নাল ক্লাবের অবদান অনস্বীকার্য: অধ্যাপক ডা. শাহিনুল আলম

উন্নতমানের গবেষণায় জার্নাল ক্লাবের অবদান অনস্বীকার্য: অধ্যাপক ডা. শাহিনুল আলম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উন্নতমানের গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের র‌্যাকিংয়ের অগ্রগতিতে জার্নাল ক্লাবের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

আজ রোববার (৫ জানুয়ারি) বিএসএমএমইউর রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের জার্নাল ক্লাবের একটি উপস্থাপনার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এসময় অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, ‘জার্নাল ক্লাব জ্ঞান আহরণে অবশ্যই ভূমিকা রাখে, তবে জার্নাল ক্লাবের মূল উদ্দেশ্য সংশ্লিষ্ট বিষয়ের গভীরতম, সূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা। উন্নতমানের গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের র‌্যাকিং এর অগ্রগতিতে জার্নাল ক্লাবের অবদান অনস্বীকার্য।’

তিনি বলেন, জার্নাল ক্লাব বৈজ্ঞানিক জ্ঞান অর্জন ও গবেষণার দক্ষতা বৃদ্ধি, গবেষণাপত্র আলোচনা, গবেষণার মান উন্নয়ন, নতুন গবেষণা পদ্ধতি, তত্ত্ব ও ফলাফল সম্পর্কে জানা, বৈজ্ঞানিক চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতার উন্নয়ন, গবেষণা উপস্থাপনা, সমালোচনা ও পর্যালোচনা করার দক্ষতা বৃদ্ধি, নতুন নতুন গবেষণার সাথে পরিচিত হওয়া, বিভিন্ন ধরনের গবেষণার ট্রেন্ড সম্পর্কে জানা, গবেষণাপত্রের ত্রুটি ও শক্তিশালী দিকগুলো চিহ্নিত করতে শিখার ক্ষেত্রে বিরাট অবদান রাখে। তাই জার্নাল ক্লাব হলো গবেষণা ও বৈজ্ঞানিক আলোচনাসহ জ্ঞান বিনিময়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’

তিনি আরও বলেন, ‘বিএসএমএমইউর ক্ষেত্রে উন্নত গবেষণার মাধ্যমে গণ আকাঙ্খার বিশেষজ্ঞ তৈরিতে জার্নাল ক্লাব বিরাট ভূমিকা রাখবে। এজন্য জার্নাল ক্লাবের মান উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। জার্নাল ক্লাবের আলোচনা, সভা প্রতি সপ্তাহে হওয়া উচিত। মনে রাখতে হবে, জার্নাল ক্লাব অবহেলিত বিষয় নয়, বরং আন্তর্জাতিকমানের শিক্ষা ও গবেষণার জন্য একটি আলোকিত ও অনিবার্য প্ল্যাটফর্ম।’

সভায় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবা খাতুন, অধ্যাপক ডা. মো. মঈনুল আহসান, অধ্যাপক ডা. নাসিম সুলতানা, অধ্যাপক ডা. বিশ্বজিত ভৌমিক, অধ্যাপক ডা. মোছা. সাঈদা শওকত জেনি, অধ্যাপক ডা. মাহবুবা খাতুন, অতিরিক্ত পরিচালক (সুপার হাসপাতাল) ডা. মো. শহিদুল হাসান ও ভিসির একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখসহ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক