৩১ অক্টোবর, ২০২৪ ০৫:৩৭ পিএম

বিএসএমএমইউর সেই দুই বিভাগের ফলাফল প্রকাশ

বিএসএমএমইউর সেই দুই বিভাগের ফলাফল প্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যানেস্থেশিয়া এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের ডিপ্লোমা (নন-রেসিডেন্ট) কোর্সের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এই ফল প্রকাশ করে।

লিখিত পরীক্ষা গ্রহণের সাড়ে তিন মাস পর ওই দুই বিভাগের ফল প্রকাশ করল বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিকেলে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. এম জি ফারুক হোসেন মেডিভয়েসকে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে অ্যানেস্থেশিয়া এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিংÑ দুই বিভাগেরই রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

এর আগে, দীর্ঘদিন ফলাফল প্রকাশ না করায় গত ২৯ অক্টোবর পরীক্ষার সাড়ে তিন মাসেও হয়নি বিএসএমএমইউর দুই বিভাগের ফল শিরোনামে সংবাদ প্রকাশ করে মেডিভয়েস।

প্রসঙ্গ, গত ৬ থেকে ১০ জুলাই বিএসএমএমইউর অ্যানেস্থেসিয়া বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষা শেষ হয় ২৪ সেপ্টেম্বর। আর ৬ জুলাই থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হয় রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের লিখিত পরীক্ষা। মৌখিক পরীক্ষা হয় ৩০ সেপ্টেম্বর। সাধারণত লিখিত পরীক্ষার দেড় থেকে দুই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হয়ে থাকে। কিন্তু সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ না করায় বেশ বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত