২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:১০ পিএম

ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে সিওমেকে মানববন্ধন

ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে সিওমেকে মানববন্ধন
মানববন্ধন কর্মসূচি পালন করেন সিওমেকের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মেডিভয়েস রিপোর্ট: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরির কটূক্তি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) শিক্ষক ও শিক্ষার্থীরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে শিক্ষক ও শিক্ষার্থীরা মেডিকেল কলেজের সামনে থেকে প্রধান ফটক পর্যন্ত মিছিল বের করেন। পরে কলেজ প্রাঙ্গনে মানববন্ধনের আয়োজন করেন।

এসময় শিক্ষকরা বলেন, ‘যে যেখানেই আমাদের নবীজী (সা)– এর নামে কোন ধরনের কটূক্তি করেন, দেশে হোক বা বিদেশে হোক, অবশ্যই আমাদের অবস্থান থেকে আমরা প্রতিবাদ জানাবো। কোনো অবস্থাতেই আমরা এগুলো সহ্য করবো না। সেইসঙ্গে মহানবী (সা)–কে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানাচ্ছি।’

তাঁরা আরও বলেন, মহানবী (সা)–এর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে প্রতিবাদ জানানো আমাদের ঈমানের দায়িত্ব। রামগিরি মহারাজ ইসলাম ধর্মকে জঙ্গী ধর্ম বলেছেন আর মহানবী (সা) জুলুমবাজ বলেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিওমেক
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক