‘পরিস্থিতি ভীতিকর, সবখানে মৃত্যু’, বন্ধুকে সিওমেকের সাবেক ফিলিস্তিনি শিক্ষার্থীর বার্তা
মেডিভয়েস রিপোর্ট: ‘খুবই ভীতিকর, সবখানে মৃত্যু, কখনো এত খারাপ হয়নি’—বন্ধুকে এভাবেই গাযার ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) সাবেক ফিলিস্তিনি শিক্ষার্থী ডা. মোহাম্মদ আল রেকাব। বর্তমানে ইসরায়েলি আগ্রাসনের শিকার উপত্যকাটিতে গাইনি বিভাগে কর্মরত রয়েছেন তিনি।
আজ রোববার (৬ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই তথ্য শেয়ার করেছেন ডা. রেকাবের বন্ধু মাসউদ জাহান। তিনিও সিওমেকের সাবেক শিক্ষার্থী, বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। পোস্টে তিনি ডা. রেকাবের ছবির সাথে সাথে তার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশটও শেয়ার করেছেন।
মাসউদের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, ডা. মোহাম্মদ আল রেকাব সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পড়াশোনা শেষে ফিলিস্তিনে ফিরে যান। সেখানে দীর্ঘদিন ধরে গাইনি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তিনি। মেডিকেলে পড়ার সময় রেকাব ও মাসউদ জাহান একই কক্ষে থাকতেন।
মাসউদ জাহান জানিয়েছেন, সর্বশেষ শনিবার রাতে ডা. রেকাবের সঙ্গে কথা বলেছেন তিনি। ইংরেজিতে আলাপকালে রেকাবকে তিনি জিজ্ঞাসা করেন, ‘গাযার পরিস্থিতি কী?’ জবাবে ডা. রেকাব বলেন, ‘খুবই ভীতিকর, মৃত্যু সবখানে, কখনো এত খারাপ হয়নি। এখানে পরিস্থিতি খুবই উত্তেজিত।’
তবে ইনশাআল্লাহ, বিজয়ও আরও কাছাকাছি এসেছে— যোগ করেন সিওমেকের সাবেক এই শিক্ষার্থী। একই সাথে বন্ধুকে দেওয়া এই বার্তায় তার এবং গাযাবাসীর জন্য দোয়া কামনা করেন তিনি।
এদিকে মাসউদ জাহান তার আবেগঘন পোস্টটিতে লিখেছেন, ‘আমার ফিলিস্তিনি রুমমেট ডা. মোহাম্মদ। সিলেট মেডিকেলে আমরা একসাথে পড়েছি। বাংলাদেশ থেকে ডাক্তারি পাশ করে সে নিজ ভূমি ফিলিস্তিনে গাইনি বিভাগে কাজ শুরু করে। ফিলিস্তিনি হাজারো শিশু তার হাতেই দুনিয়া দেখেছে।’
ডা. রেকাবের সম্পর্কে মাসউদ আরও লিখেছেন, ‘মোহাম্মদদের মৃত্যু হলেও ইহুদীদের কাছে মাথা নত করবে না। এটি তাদেরই ভূমি। ফিলিস্তিনি শিশুরা ক্ষুধার জ্বালায় আল্লাহর কাছে মৃত্যুর জন্য ফরিয়াদ করছে। কারণ জান্নাতে অনেক খাবার আছে।’
তিনি লিখেছেন, ‘কাল রাতে মোহাম্মদের সাথে কথা হয়েছে। আমি একটু পরপর ম্যাসেঞ্জারে মোহাম্মদ কত সময় আগে ‘লাস্ট অ্যাকটিভ’ ছিল সেটি চেক করি। তার মৃত্যুর খবর তো পৃথিবীর কোনো নিউজ চ্যানেলে আমি পাবো না।’
ফেসবুক পোস্টে ফিলিস্তিনি যোদ্ধা হওয়ার বাসনাও প্রকাশ করেছেন মাসউদ জাহান। তিনি লিখেছেন, ‘আল্লাহ আমাকে নবীজির যুগে কেনো পাঠালে না? ২০০ কোটি অথর্ব মুসলিমের চাইতে আমি তো একজন ফিলিস্তিনি, হামাস, হুতি, হিযবুল্লাহ কিংবা ইরানী যোদ্ধা হতে বেশি পছন্দ করবো। আল্লাহ আমাদের শাসনকর্তাদের হেদায়েত দাও।’
এনএআর/
-
১২ মার্চ, ২০২৫
সিওমেক কর্তৃপক্ষের নির্দেশনা
‘চেহারা শনাক্তে পরীক্ষা বোর্ডের সামনে ছাত্রীদের মুখ খোলা যাবে না’
-
২৮ জানুয়ারী, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
অনুপস্থিতদের উপস্থিত দেখিয়ে বেতন উত্তোলন
সিওমেক হাসপাতালের ৩ নার্স সাময়িক বরখাস্ত, সেবা তত্ত্বাবধায়ককে শোকজ
-
২২ অক্টোবর, ২০২২
-
১৯ জুন, ২০২২
-
০৭ নভেম্বর, ২০২১
-
০১ অক্টোবর, ২০২১
-
৩০ সেপ্টেম্বর, ২০২১
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ