১২ মার্চ, ২০২৫ ০৬:৫০ পিএম
সিওমেক কর্তৃপক্ষের নির্দেশনা

‘চেহারা শনাক্তে পরীক্ষা বোর্ডের সামনে ছাত্রীদের মুখ খোলা যাবে না’

‘চেহারা শনাক্তে পরীক্ষা বোর্ডের সামনে ছাত্রীদের মুখ খোলা যাবে না’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পেশাগত পরীক্ষায় চেহারা শনাক্তকরণে বোর্ডের সামনে ছাত্রীদের মুখ না খোলার নির্দেশ দিয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) কর্তৃপক্ষ। এই প্রক্রিয়ায় আলাদা কক্ষ ও নারী শিক্ষকের উপস্থিত নিশ্চিত করতে হবে।

সোমবার (১০ মার্চ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বিভিন্ন পেশাগত পরীক্ষার সময় ছাত্রীদের চেহারা শনাক্ত করার জন্য তাদের আলাদা কক্ষে নারী শিক্ষকের সহায়তায় প্রবেশপত্রের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীর চেহারা মিলিয়ে দেখা যেতে পারে। কিন্তু কোনোভাবেই পরীক্ষা বোর্ডের সামনে এরূপ করা যাবে না।

এ ছাড়া কলেজ ক্যাম্পাস, হাসপাতাল কিংবা ছাত্র-ছাত্রী নিবাসে কোনো শিক্ষার্থীকে তার পোশাক বা অবয়ব নিয়ে কটূক্তি করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে নোটিসে। বিষয়টি অতীব জরুরি বলেও এতে উল্লেখ করা হয়েছে।

►নোটিস দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত