২০ অক্টোবর, ২০২৪ ০১:২৫ পিএম

ডা. মাহমুদুল্লাহর মৃত্যুতে এনডিএফের শোক

ডা. মাহমুদুল্লাহর মৃত্যুতে এনডিএফের শোক
ডা. মাহমুদুল্লাহ সাইফের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এনডিএফ।

মেডিভয়েস রিপোর্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ডা. মাহমুদুল্লাহ সাইফের ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

শনিবার (১৯ অক্টোবর) এক শোকবার্তায় এই বক্ষব্যাধি বিশেষজ্ঞের মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে সংগঠনটি। এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাহমুদুল্লাহ সাইফ।

শোকবার্তায় বলা হয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪৪তম ব্যাচের সাবেক মেধাবী ছাত্র, ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মাহমুদুল্লাহ শুক্রবার দিবাগত রাত আড়াইটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই ইন্তেকালে এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃদ্বয় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা, দোয়া এবং মাগফিরাত কামনা করেন।

জানা গেছে, ব্রেইন টিউমার শনাক্ত হওয়ার পর গত ৩০ আগস্ট অস্ত্রোপচার হয় ডা. মাহমুদুল্লাহর। অস্ত্রোপচার পরবর্তী বিভিন্ন জটিলতায় প্রায় একমাস ২০ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন তিনি।

ডা. মাহমুদুল্লাহ বিসিএস ৩৩তম স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ও চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট পদে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।
এনএএন/

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক