বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি আজিবুর, সম্পাদক তানভীর
মেডিভয়েস রিপোর্ট: গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান তানভীর।
১১ অক্টোবর রাজধানীর কলাবাগানে সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত এক সভায় নতুন সভাপতি, সম্পাদকসহ ফার্মাসিস্টস ফোরামের ৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। বাংলাদেশের গ্রাজুয়েট ফার্মাসিস্টদের অধিকার নিশ্চিত করতে এবং হাসপাতালে ফার্মেসি চালুর প্রত্যয় নিয়ে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
ফোরামের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে মো. আমিনুল ইসলাম ও উপদেষ্টা হিসেবে মো. হারুন অর রশিদ নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে ফোরামের সিনিয়র সহ-সভাপতি পদে এস এম আনোয়ার মজিদ; সহ-সভাপতি পদে মো. জাকারিয়া ফারুকী, মো. মেহেদী হাসান, মো. কামরুজ্জামান, এ কে আজাদ ও সোহেল বিন আজাদ; যুগ্ম সাধারণ সম্পাদক পদে শারমিন আফরোজ, মো. কামরুজ্জামান, রেজওয়ানুল হক ও মো. জহির রায়হান; অর্থ সম্পাদক পদে আবুল ফজল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আরমান হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া আরও রয়েছেন—সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোকছিদুল ইসলাম, মো.আব্বাস উদ্দিন, জলাল উদ্দিন রাকিব, মো. মাহমুদুর রহমান সাদ ও সাহেদ ভূইয়া; প্রচার সম্পাদক মমিনুল ইসলাম (নির্ঝর); সহ-প্রচার সম্পাদক সাইমুম ইসলাম; সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান ও মো: নাজিম উদ্দীন; সংস্কৃতি বিষয়ক সম্পাদক; শিফাত উল্লাহ্ নিহাল ও জয়া সাহা; মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মো. মাহবুব রহমান তালুকদার; আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মামুন গাজী; দপ্তর সম্পাদক মো. এহসান আহমেদ জুয়েল ও মো. আশরাফুল রহমান ভূঁইয়া; ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদ ও তৌহিদুল ইসলাম; ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক তাজিয়া ইসলাম নিশা; শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম নাহিদ ও মো. সাদ্দাম হোসেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মোহাম্মদ আরিফ খান, ইসমাইল হোসেন, এ কে এম ফয়জুল ইসলাম, ফয়সাল তারিক তনময়, মো. ওয়াছেল আলম, আইয়ুবালী, মো. মোহাইমিনুল ইসলাম, মো. পারভেজ আলম, আহসান হাবিব, মো. সালেহ সামির, ইত্তেহাদ খোন্দকার, দিপংকর অধিকারী, মো. ফিরোজুর রহমান, মো: মেজবাহ উদ্দিন সাব্বির, মো. তামিম খান, ঋষিকেশ দাশ, মো. আ. রাহিম সরকার নির্বাচিত হয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন বায়োফার্মা লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সাইফুল ইসলাম, প্রবীণ ফার্মাসিস্ট মো. বেলায়েত হোসেন, সদ্য সাবেক সভাপতি মো. হারুন আর রশিদসহ বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রায় ১৫টি ফার্মাসিউটিক্যালস কোম্পানির চেয়ারম্যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রায় শতাধিক প্রবীণ ও নবীন ফার্মাসিস্টস উপস্থিত ছিলেন।
এনএএন/