২৯ জুলাই, ২০২৬ ০৩:১২ পিএম

সহকারী অধ্যাপক হলেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আট কর্মকর্তা

সহকারী অধ্যাপক হলেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আট কর্মকর্তা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সহকারী অধ্যাপক হয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের আট জন চিকিৎসক। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ফার্মাকোলজি বিভাগের দুই কর্মকর্তার পদায়নের আদেশ দেওয়া হয়েছে। এতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার সহকারী অধ্যাপক ডা. লতিফা হককে রাজশাহী মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক (ফার্মাকোলজি) হিসেবে বদলি করা হয়েছে।

একই কলেজের লেকচারার ও সম্প্রতি সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. মো. ইকবাল মাহমুদকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজেই সহকারী অধ্যাপক (ফার্মাকোলজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

ডা. নাইমা ফেরদৌস শান্তাকে সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক্স) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি রেখে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। ডা. মো. মামুনুর রশীদকে সহকারী অধ্যাপক (অর্থোপেডিক্স) হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া ডা. মেহেদী রফিক আল ইসলামকে রংপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক (থোরাসিক সার্জারি) হিসেবে পদায়ন করা হয়েছে।

গাইনি অ্যান্ড অবসটেট্রিক্স বিভাগে ডা. মোছাম্মৎ নাজমা বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে, ডা. মোসা শরিফা আক্তারকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এবং ডা. মোছা. সালমা সুলতানাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ঠাকুরগাঁওয়ে সংযুক্ত করে পদায়ন করা হয়েছে। তিনজনকেই স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত