১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০১:৩৮ পিএম

সিলেট ওসমানী মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী

সিলেট ওসমানী মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

মেডিভয়েস রিপোর্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।

রোববার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১) যুগ্মসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী এর আগে একই মেডিকেল কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বদলি/পদায়নকৃত কর্মকর্তারা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন। যোগদানের পর বদলি পদায়নকৃত কর্মস্থলে মুভ ইন হবেন।’ 

‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত