১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৪ এএম

চিকিৎসা সেবায় ডা. আসমা ইসলাম স্মৃতি স্বর্ণপদক পেলেন সিনিয়র নার্স মনিরুজ্জামান

চিকিৎসা সেবায় ডা. আসমা ইসলাম স্মৃতি স্বর্ণপদক পেলেন সিনিয়র নার্স মনিরুজ্জামান
রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়। 

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা সেবায় কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ডা. আসমা ইসলাম স্মৃতি স্বর্ণপদক পেয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সিনিয়র স্টাফ নার্স মো. মনিরুজ্জামান।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বির সাবেক গবেষক ও হেলথ অ্যান্ড নিউট্রিশন ফাউন্ডেশনের সভাপতি ডা. রুখসানা হায়দার। আইসিডিডিআর,বি হাসপাতাল প্রধান ডা. বাহারুল ইসলাম ও প্রতিষ্ঠানিটির অন্য কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

এছাড়া একই অনুষ্ঠানে আইসিডিডিআর,বি আরও সাতজন কর্মীকে উল্লেখযোগ্য অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, কর্মদের উৎসাহ ও উদ্দীপনা দিতে ২০০৯ থেকে প্রতিবছর এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদানের মানদণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো রোগীর সেবা, রোগী এবং সহকর্মীদের প্রতি আচরণ ও মনোভাব, চিকিৎসা সরঞ্জাম পরিচালনায় দক্ষতা এবং ডায়রিয়ার প্রাদুর্ভাবকালীন দৃঢ়তার সঙ্গে কাজ করা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নার্স
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক