০৫ ডিসেম্বর, ২০২৫ ০৩:৫৯ পিএম

নার্সদের কাজের পরিসর বাড়াতে হবে: জামায়াত আমীর

নার্সদের কাজের পরিসর বাড়াতে হবে: জামায়াত আমীর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নার্সদের কাজের পরিধি সীমিত করে রাখা হয়েছে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কাজের বিস্তৃত পরিধি বিবেচনায় নিয়ে তাদেরকে সেই বৃহৎ পরিসরে ঢুকতে দিতে হবে।

আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় নার্স সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ন্যাশনাল নার্সেস ফোরামের (এনএনএফ) এই আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মাদ ইউনুস আলী। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্স নেতা, শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষের দুঃসময়ের সবচেয়ে নিকটের আপন হচ্ছেন নার্সরা। এমনকি ডাক্তাররাও নন, কারণ তারা পূর্ণসময় সেবা দিলেও নার্সদের মতো লেগে থাকতে পারেন না।’

ন্যায্যতার ভিত্তিতে নার্সদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘সমতা হবে না, কারণ আল্লাহ দুইজন মানুষকেও সমানভাবে সৃষ্টি করেননি। কিন্তু ন্যায্যতা থাকতে হবে।’

জামায়াত আমীর আরও বলেন, ‘চলতি বছরের ২ আগস্ট আমার বাইপাস সার্জারি হয়েছে। আমি যখন একেবারে অজ্ঞান ছিলাম, তখন বলতে পারবো না কারা আমাকে সেবা দিয়েছেন। জ্ঞান ফেরার পর দেখতে পেলাম, ডানে একজন, বামে একজন বসে আছেন। তারা দু’জনেই নার্স, মেয়ে বা বোন যাই বলি। আমি তখন আনন্দ-বিষাদ কিছুতেই ছিলাম না। তাদের দিকে যখন দৃষ্টি পড়ল, তখন দেখলাম তারা খুবই আনন্দিত। আমার এটুকু উন্নতিতে তাদের মধ্যে আনন্দের ঢেউ খেলে গেল।’

এ সময় নার্স নেতারা তাদের বক্তব্যে নার্সিং পেশার উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা, তাদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা; শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মপরিবেশ উন্নয়ন, চ্যালেঞ্জ ও সম্ভাবনাসমূহ তুলে ধরেন।

এনএনএফের সম্মেলনে বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, এনডিএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাজেদ আ. খালেক, এনডিএফ ঢাকা দক্ষিণের সভাপতি ডা. জিএম ফারুক হোসেন, আহত জুলাই যোদ্ধা ও বারডেম নার্সিং কলেজের মো. শাহরিয়াতুর রহমান শিপু, এনএনএফের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা দক্ষিণের সভাপতি মো. নিয়াজ মাখদুম ও ঢাকা উত্তরের সভাপতি আলাউদ্দিন ইবনে আবু তাহের।

এ ছাড়াও এনএনএফফের বিভিন্ন জেলা ও আঞ্চলিক কমিটির নার্স নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক