ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিওমেকে কর্মবিরতি
মেডিভয়েস রিপোর্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির ইন্টার্ন চিকিৎসকেরা।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সিওমেকের ইন্টার্ন চিকিৎসকদের দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, গতকাল মধ্যরাতে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত একজন নারী ইন্টার্ন চিকিৎসক (এমবিবিএস ৫৭ ব্যাচ) ন্যাক্কারজনক হামলার শিকার হন। একটি চিকিৎসা প্রতিষ্ঠানে, বিশেষ করে একজন নারী চিকিৎসকের ওপর এ ধরনের হামলা চরম লজ্জাজনক ও উদ্বেগজনক।
সিওমেকের ইন্টার্ন চিকিৎসকেরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি হাসপাতালগুলোতে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিআই/
-
১৩ অক্টোবর, ২০২৬
বাগেরহাট জেলা হাসপাতাল
জরুরি-ওয়ার্ডের ভিড়ে সাধারণ রোগীকে ক্যানুলা পরিয়ে দিতে না পারায় নারী চিকিৎসককে হেনস্তা
-
০৬ অক্টোবর, ২০২৬
-
০৬ অক্টোবর, ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি
রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ
-
২১ সেপ্টেম্বর, ২০২৬
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
-
০৩ সেপ্টেম্বর, ২০২৬