সিলেটে এনডিএফের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেট ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেটের সুবিদবাজারে খান প্যালেসে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে ডা. আশফাক আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এনডিএফ সিওমেক শাখার সভাপতি ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খালেদ মাহমুদ।
কোরআন থেকে দারস পেশ করেন কুদরত উল্লাহ মসজিদের খতিব মাওলানা মিফতাহ উদ্দিন। এরপর বক্তব্য দেন এনডিএফের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. আবুল হাশেম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমির এবং ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস।’
চিকিৎসা বিজ্ঞান পড়াশোনার পাশাপাশি এ মাসে বেশি বেশি করে পবিত্র কুরআন অধ্যয়ন করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
এনডিএফ সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. ফজলুল রহিম কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. মো. জাহিদ হোসাইন।
অনুষ্ঠানে প্রায় আট শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল সম্পন্ন হয়।
এমআই/এমইউ
-
২২ এপ্রিল, ২০২৬
-
১৪ এপ্রিল, ২০২৬
দুই চিকিৎসকের ওএসডির আদেশ প্রত্যাহারে দাবি
অভিজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি মেডিকেল শিক্ষা ও সেবার জন্য মারাত্মক ক্ষতির: এনডিএফ