১১ সেপ্টেম্বর, ২০২৫ ০২:২০ পিএম

সিওমেকে 'বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস' পালিত

সিওমেকে 'বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস' পালিত
সিওমেকের মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে পালিত হলো ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আত্মহত্যা নিয়ে প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন।’ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে দিবসটি উদযাপিত হয়।

সিওমেকের পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সিওমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।

মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. আহমদ রিয়াদ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ডা. সুস্মিতা রায়, সহযোগী অধ্যাপক ডা. সাঈদ ইনাম ওয়ালিদ, সহকারী অধ্যাপক ডা. পলাশ রায় এবং ডা. রেজওয়ানা হাবিবা।

অনুষ্ঠানে সাইন্টিফিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফেজ-বি’র রেসিডেন্ট ডা. অর্নব দে কাকন এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন ডা. মাহমুদুর রহমান মিতুল, ফেজ বি রেসিডেন্ট। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের রেজিস্ট্রার, মেডিকেল অফিসার, রেসিডেন্ট ও প্রশিক্ষণার্থী চিকিৎসকবৃন্দ।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সিওমেকের এই উদ্যোগ আত্মহত্যা প্রতিরোধে মেডিকেল শিক্ষার্থীদের দায়িত্ববোধ জোরদার করবে এবং ভবিষ্যতে আরও কার্যকর মানসিক স্বাস্থ্যসেবা গড়ে তুলতে সহায়তা করবে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত