তিন প্রফের ধারাবাহিকতায় ফাইনালেও প্রথম উমাইর আফিফ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর চূড়ান্ত পেশাগত পরীক্ষায় প্রথম হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী উমাইর আফিফ। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এর আগে টানা তিন প্রফে প্রথম হয়েছিলেন ২০১৯-২০ সেশনের এ শিক্ষার্থী।
নিজের চমৎকার ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন উমাইর আফিফ। মেডিভয়েস পাঠকদের জন্য সেটি হুবহু তুলে ধরা হলো—
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার যিনি এই নগণ্য বান্দাকে ৪ প্রফেও ঢাকা বোর্ডে ১ম হওয়ার তৌফিক দান করেছেন।
কি সীমাহীন পরিশ্রম আর কষ্ট, শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়ে ফিফথ ইয়ার শেষ করেছি আমার আল্লাহ সাক্ষী।
এই সাফল্য সম্ভব হয়েছে ঢামেকের অসহায় রোগীদের দোয়া ও সহযোগিতার কারণে। আমার লং কেইস প্যাশেন্ট তো জীবনই দিয়ে দিলেন। কিংবা থাইরয়েড ক্যান্সারের হেনা খালা যিনি এখনো আমার জন্য ক্রমাগত দোয়া করেন। ফোনকলে অশ্রু ঝরান। এবং আরো অনেকেই।
এই সাফল্য কখনোই সম্ভব হতোনা যদিনা সেই ফার্স্ট ইয়ার থেকে শেষ পর্যন্ত সামির স্যার, নিপা ম্যাডাম, টিপু সুলতান স্যার, শাম্মি ম্যাডাম, পলাশ স্যার, আকন স্যার সহ আরো অনেক অনেক শ্রদ্ধেয় স্যার-ম্যাডামদের সান্নিধ্য না পেতাম।
আলহামদুলিল্লাহ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রাইমারি স্কুল থেকে শুরু করে ক্যাডেট কলেজের সকল স্যার ম্যাডামকেও।
আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া এমন সব ব্যাচমেটদের জন্য যারা অসুস্থ হলে সেবা যত্ন থেকে শুরু করে রাত্রে জেগে জেগে অনলাইন-অফলাইন ডেমো পর্যন্ত সার্বক্ষণিক পাশে থাকতো। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।
আল্লাহ সাকিব আবরার ভাইদের মতো আরো অসংখ্য সিনিয়র যারা পাশে ছিলেন তাদেরকেও উত্তম প্রতিদান দিন আমীন। ঢামেকের জুনিয়র ভাইরাও যেভাবে সাপোর্ট আর দোয়া করে গেছে আল্লাহ বাদে আর কেউ প্রতিদান দিতে পারবেন না।
সর্বোপরি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া ও দোয়া আমার আপুর জন্য, আমার আম্মুর জন্য, আব্বুর জন্য, ভাইয়ের জন্য আর পরিবারের নানু-খালামণিদের জন্য, মামাদের জন্য আর চাচা ফুফু সবার জন্য যারা সবসময় পাশে ছিলেন বলেই আজ এতদূর আসা।
অবশেষে ডাক্তার উমাইর আফিফ।
আলহামদুলিল্লাহ।
দরূদ ও সালাম রাসূল ﷺ এর প্রতি।
এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৫৪টি মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
এমইউ/
-
১১ সেপ্টেম্বর, ২০২৫
-
৩১ মার্চ, ২০২৪