ন্যাশনাল ডক্টরস ফোরামের সাইকিয়াট্রি উইংয়ের নতুন কমিটি
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সাইকিয়াট্রি উইংয়ের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন নওগাঁ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ রানা সরকার।
গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) এনডিএফের কেন্দ্রীয় কার্যালয়ে সাইকিয়াট্রি উইং আয়োজিত এক বিশেষ সভায় এই নবগঠিত কমিটি অনুমোদিত হয়। সভায় কমিটি গঠনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।
এতে সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মুনিম রেজা। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ডা. মুস্তাকিম ফারুকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি এনাম মেডিকেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. দেওয়ান আব্দুর রহিম আত্মহত্যা প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে সাইকিয়াট্রি উইংয়ের কার্যক্রম নিয়ে পরামর্শ দেন তিনি।
এ সময় সাইকিয়াট্রি উইংয়ের নবগঠিত কমিটির সভাপতি নওগাঁ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ রানা সরকার বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে সাইকিয়াট্রি উইং বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্য উন্নয়নে একটি সুসংগঠিত ভূমিকা পালন করবে।
এনডিএফ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডা. আতিয়ার রহমান, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ডা. আসাদুজ্জামান কাবুল ও এনডিএফের অফিস সম্পাদক বিশিষ্ট ভাস্কুলার সার্জন ডা. জিয়াউল হক প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া রেসিডেন্সি কোর্সের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, এফসিপিএস ট্রেইনি ও ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা এতে অংশ নেন। তারা তাদের বক্তব্যে সাইকিয়াট্রি উইংয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজের দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা তৈরি, সঠিক চিকিৎসার সুযোগ সৃষ্টি এবং ইসলামিক সাইকোলজির প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আত্নহত্যা নিয়ে প্রেজেন্টেশন দেন ঢাকা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের রেজিস্ট্রার ডা. মো. জিকরুল ইসলাম।
এনএআর/
-
২৪ অগাস্ট, ২০২৬
এনডিএফ ঢাকা দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
-
১৮ অগাস্ট, ২০২৬
-
১৭ অগাস্ট, ২০২৬
-
১৬ অগাস্ট, ২০২৬
-
১৫ অগাস্ট, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
এনডিএফের সেমিনারে বক্তারা
জুলাইয়ের স্মৃতি মুছে ফেলা সম্ভব নয়, হৃদয় ও পেশায় বেঁচে থাকবে
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
০১ জুলাই, ২০২৬
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ