চাকরিতে বঞ্চিতদের প্রতিকার পেতে আবেদনের পরামর্শ মন্ত্রণালয়ের
মেডিভয়েস রিপোর্ট: শেখ হাসিনা সরকারের তিন মেয়াদে চাকরিতে বঞ্চিত কর্মকর্তাদের প্রতিকার পেতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য সরকার থেকে গঠিত কমিটি এ সিদ্ধান্ত দিয়েছে। এ সময়কালে অবসরে যাওয়া যেসব কর্মকর্তা নিজেকে বঞ্চিত মনে করেন এবং এ কমিটির মাধ্যমে প্রতিকার আশা করেন তাদের প্রত্যেকের বঞ্চনার ধরন ও কারণ উল্লেখ করে আবেদন করতে বলা হয়েছে।
যারা ইতোমধ্যে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বরাবর আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন দাখিলের প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কর্মচারী-কর্মকর্তাদের আবেদন দেয়ার একটি ছক নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়।
ছক অনুযায়ী, বঞ্চিত কর্মকর্তাদের নাম, আইডি, চাকরিতে যোগদানের তারিখ, অবসরকালীন পদবির সাথে উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির তারিখ এবং এসব পদে কনিষ্ঠ কর্মকর্তা যে তারিখে পদোন্নতি পেয়েছেন তার নাম ও আইডি নম্বর দিতে বলা হয়েছে।
আবেদনকারী কত তারিখে যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতির যোগ্যতা অর্জন করছেন, সেই তারিখের সাথে অবসরোত্তর ছুটিতে যাওয়ার তারিখ এবং বঞ্চনার কারণ জানাতে বলা হয়েছে।
এনএআর/
-
২৮ এপ্রিল, ২০২৬
-
২৪ নভেম্বর, ২০২৪
-
২০ এপ্রিল, ২০২৪
-
০৩ জানুয়ারী, ২০২৪