২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২৮ পিএম

রুহুল আমিন গাজী সাংবাদিক সমাজের আদর্শ হয়ে থাকবেন: এনডিএফ

রুহুল আমিন গাজী সাংবাদিক সমাজের আদর্শ হয়ে থাকবেন: এনডিএফ
বিএফইউজে সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী ছিলেন সত্যের সাথে আপোসহীন। সত্য প্রকাশে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এসব কথা বলেছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এই শোক বার্তা দেন।

শোক বার্তায় চিকিৎসক নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশবরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে ন্যাশনাল ডক্টরস ফোরাম গভীরভাবে শোকাহত।’

তারা আরও বলেন, ‘রুহুল আমিন গাজী ছিলেন সত্যের সাথে আপসহীন। সত্য প্রকাশে তার অবদান ছিল অগ্রগণ্য, যা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ভয়ের ঊর্ধ্বে থেকে তিনি সাংবাদিকতা করেছেন। তার মতো ক্ষণজন্মা সাংবাদিক এ জাতির জন্য অপরিহার্য। তিনি আজীবন সাংবাদিক সমাজের জন্য আদর্শ হয়ে থাকবেন।’

‘শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি’ উল্লেখ করে শোক বার্তায় আরও বলা হয়, ‘আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং রব্বে কারীমের নিকট দোয়া করছি মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমিন।’

এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে মারা যান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, উচ্চ ডায়াবেটিক, ব্যাক পেইন, লবণ ঘাটতিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন।

সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেওয়া জ্যেষ্ঠ এই সাংবাদিক দৈনিক সংগ্রামে কর্মরত ছিলেন। সেখানে বিশেষ প্রতিনিধি, চিফ রিপোর্টারসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।

চাঁদপুরের গুবিন্দিয়া গ্রামে ১৯৫৩ সালে জন্মগ্রহণকারী রুহুল আমিন গাজী শিক্ষাজীবনে স্নাতক ডিগ্রি লাভের পর দৈনিক ইত্তেফাকে ১৯৭৪ সালে রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছিলেন।

শেখ হাসিনার সরকারের সময় ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় তিনি কারাবন্দি ছিলেন টানা ১৮ মাসের বেশি সময়। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লেও জামিন পাননি তিনি। বিএনপি সমর্থিত পেশাজীবী সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সাংবাদিক নেতা
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক