ঢাকা মেডিকেলে দ্বীনি হালাকা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজে (ডিএমসি) ‘দ্বীনি হালাকা’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএমসির ফজলে রাব্বি হল জামে মসজিদে এ দ্বীনি হালাকা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।
সভায় তিনি বলেন, চিকিৎসকরা সাধারণ মানুষ নয়, আবার অসাধারণও নয়। তাঁরা হলেন, ব্যতিক্রমধর্মী মানুষ। যেটা অন্যান্য মানুষ পারেন না, সেটি পারেন চিকিৎসকরাই। চিকিৎসকরা রোগীদেরকে সুস্থ করে তোলেন, যা অন্য কেউ পারেন না। আল্লাহ চিকিৎসকদেরকে অসাধারণ জ্ঞান-বুদ্ধি দিয়েছেন অসুস্থ রোগীকে সুস্থ করে তোলার। এই জ্ঞান-বুদ্ধিকে দ্বীনের কাজে লাগাতে হবে, তাহলেই সফল হওয়া যাবে।
এসময় উপস্থিত ছিলেন হলের সহকারী প্রোভোস্ট ডা. শহীদুল ইসলাম আকন, মেডিকেলের চিকিৎসকবৃন্দ ও বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ঢাকা মেডিকেলের ৭৯তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ। সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেলের ফজলে রাব্বি হল জামে মসজিদের খতিব মাওলানা রুকন উদ্দিন। সভায় ঢাকা মেডিকেলে অধ্যয়নরত হাফেজ শিক্ষার্থীদেরকে মেডিকেলের সাধারণ শিক্ষার্থীদেরকে পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন মাওলানা সাইফুল্লাহ।
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
১২ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৫ নভেম্বর, ২০২৪
-
১৭ নভেম্বর, ২০২৪
-
০৮ নভেম্বর, ২০২৪