২০ সেপ্টেম্বর, ২০২৪ ০২:৫৯ পিএম
রাজশাহী মেডিকেল ক্যাম্পাসকে ধুমপান মুক্ত ঘোষণা
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসকে ধুমপান মুক্ত ঘোষণা করেছে মেডিকেল কলেজ প্রশাসন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘এতদ্বারা রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্র-ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে অত্র ক্যাম্পাসকে ধুমপান যুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে।’
‘সেহেতু, ক্ষুদ্র ব্যবসায়ীদের ধুমপান জাতীয় জিনিষ বিক্রয় ও প্রচার বাদে কেবল স্বাস্থ্য সম্মত খাবার বিক্রয় করতে পারবে। এর ব্যতিক্রম হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : রাজশাহী মেডিকেল
-
১৪ এপ্রিল, ২০২৬
-
০৯ জানুয়ারী, ২০২৫
-
০১ ডিসেম্বর, ২০২৪
-
০১ ডিসেম্বর, ২০২৪
-
০৬ অক্টোবর, ২০২৪
-
০৩ অক্টোবর, ২০২৪
-
৩০ সেপ্টেম্বর, ২০২৪
-
২০ সেপ্টেম্বর, ২০২৪
-
০৬ সেপ্টেম্বর, ২০২৪
-
২৯ এপ্রিল, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন