০৩ অক্টোবর, ২০২৪ ০৭:০০ পিএম

রামেকের প্রথম বর্ষের শিক্ষার্থীদের চার প্রতিনিধি নির্বাচিত

রামেকের প্রথম বর্ষের শিক্ষার্থীদের চার প্রতিনিধি নির্বাচিত
ইসরাক হোসেন, নাফিজ আল ফুয়াদ, নাজিফা নাওয়ার লাবণ্য ও আস্ফিয়াতুস সাদিয়া।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে চার প্রতিনিধি নির্বাচিত হয়েছে। চার প্রতিনিধি হলেন, রামেকের শিক্ষার্থী মো. ইসরাক হোসেন, নাফিজ আল ফুয়াদ, নাজিফা নাওয়ার লাবণ্য ও আস্ফিয়াতুস সাদিয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘এতদ্বারা রাজশাহী মেডিকেল কলেজের প্রথম, এমবিবিএস এবং বিডিএস ছাত্র-ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হল তত্ত্বাবধায়ক ও সহকারী হল তত্ত্বাবধায়কদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে নির্বাচনপূর্বক নিম্নক্ত (চারজন) নাম ও রোল নম্বরধারী ব্যাচ প্রতিনিধি নির্বাচিত হয়েছে।’

জানতে চাইলে অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম মেডিভয়েসকে বলেন, ‘শিক্ষার্থীরা বিভিন্ন সময় দাবি-দাওয়া নিয়ে আসেন, এতে সমস্যা তৈরি হয়। আমরা চাই, শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক, তাঁরা যেন শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে (মেডিকেল প্রশাসন) জানায়। শিক্ষার্থীদের কথা ঠিকমতো আমাদের কাছে পৌঁছানোর জন্য এবং শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক বা প্রশাসনের দূরত্ব কমাতেই প্রতিনিধি নির্বাচন। তাঁদের সমস্যা সমাধান ও তাঁদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করাই আমাদের লক্ষ্য।’

এসএএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রাজশাহী মেডিকেল
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক