০১ ডিসেম্বর, ২০২৪ ০৬:০৪ পিএম

রাজশাহী মেডিকেলে অনারারি প্রশিক্ষণ কোর্সে আবেদনের আহ্বান

রাজশাহী মেডিকেলে অনারারি প্রশিক্ষণ কোর্সে আবেদনের আহ্বান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ছয় মাস মেয়াদি চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিষয়ে অবৈতনিক স্নাতকোত্তর (অনারারী) প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদনের আহ্বান জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।

আজ রোববার (১ ডিসেম্বর) হাসপাতালটির ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩০ জুন ২০১৫ তারিখ পর্যন্ত ছয় মাসের জন্য চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিষয়ে অবৈতনিক স্নাতকোত্তর (অনারারী) প্রশিক্ষণে মনোনয়নের জন্য এমবিবিএস বা বিডিএস পাস এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) হতে স্থায়ী রেজিস্টেশন প্রাপ্ত বেসরকারী চিকিৎসকদের নিকট হতে নিম্নলিখিত শর্ত স্বাপেক্ষে সাদা কাগজে দরখাস্ত আহবান করা যাচ্ছে।’

আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ ও বর্তমান বয়স, এমবিবিএস পাশের সন, মোবাইল নম্বর, মেডিকেল কলেজের নাম, রেজিস্টেশন নম্বর ইন্টার্ণশিপ প্রশিক্ষণের সার্টিফিকেট, বিএমডিসির রেজিস্টেশন কপি, অন্যান্য প্রশিক্ষণ ও সরকারি বিবরণাদী (যদি থাকে) এবং কোন ব্যাচ ও বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে (জীবন বৃত্তান্ত)।

প্রতি কর্মদিবসে অফিস চলাকালীন সময়ে উল্লেখিত কাগজপত্রাদি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের সুপারিশসহ আগামী ২৩ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে জমা দিতে হবে। এই মেডিকেলের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করতে হলে এফসিপিএস পার্ট-১ পাশ থাকতে হবে এবং প্রশিক্ষণ এক বছর পূর্ণ না হলে সার্টিফিকেট প্রদান করা হবে না।

শর্তাবলী:

১. বেসরকারী চিকিৎসকদেরকে এককালীন ছয় মাসের জন্য প্রশিক্ষণে নিয়োগ করা হবে। প্রশিক্ষণ সন্তোষজনক হলে পুনরায় ছয় মাসের জন্য নিয়োগ করা হবে। যে সকল বেসরকারী চিকিৎসকরা ছয় মাসের প্রশিক্ষণে নিয়োজিত আছেন তাদের কেউ পরবর্তী ছয় মাসের জন্য প্রশিক্ষণে আগ্রহী হলে পুনরায় সংশ্লিষ্ট ইউনিট প্রধানের সুপারিশসহ আবেদন দাখিল করতে হবে। প্রশিক্ষণ একাধিকক্রমে দুই বৎসরের অধিক হবে না।

২. বেসরকারী প্রশিক্ষনার্থীদের ৫০০ টাকা অত্র হাসপাতালের হিসাব রক্ষণ অফিসারের নিকট জমা দান পূর্বক আবেদনপত্র হাসপাতাল অফিসে জমা দিতে হবে। উল্লেখ্য প্রশিক্ষণকালে জরুরি কোন কারনে ছুটি নিতে হলে অনুপস্থিতির সময় পরবর্তীতে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

৩. প্রতি ইউনিটে একসঙ্গে চার জনের বেশি প্রশিক্ষণার্থী নিয়োগ দেয়া যাবে না।

৪. প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থী কোন রোগীকে যখমী সার্টিফিকেট এবং ডিসচার্জ সার্টিফিকেট ইস্যু করতে পারবে না।

৫. প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট অধ্যাপক বা সহযোগী অধ্যাপক প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করবেন এবং এতে অত্র হাসপাতালের পরিচালক প্রতিস্বাক্ষর করবেন।

৬. প্রশিক্ষণার্থী চিকিৎসগণ সরকারী চিকিৎসকদের মতোই পূর্ণকালীন ও রেসিডেন্সিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন।

৭. প্রশিক্ষণকালে তারা অন্য কোথাও চাকরি করতে পারবে না। বাইরে চাকরি করেন প্রমানিত হলে তাদের প্রশিক্ষণ বাতিল করা হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে না।

৮. প্রশিক্ষণার্থীদের সরকারী বাসস্থান প্রদান করা হবে না। নিজ দায়িত্বে বাসস্থানের ব্যবস্থা করতে হবে।

৯. প্রশিক্ষণে নিয়োগ ও মনোনয়নের ব্যাপারে আগামী ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১১টায় অত্র হাসপাতালের সম্মেলন কক্ষে নির্বাচনী পর্ষদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

১০. প্রশিক্ষণার্থীদের কোন আলাদা সাক্ষাৎকার পত্র দেয়া হবে না এবং কোন যাতায়াত খরচ দেয়া হবে না।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রাজশাহী মেডিকেল
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক