০৬ অক্টোবর, ২০২৪ ০৭:২৪ পিএম

ভোটের মাধ্যমে রামেকে ইন্টার্নদের দুই প্রতিনিধি নির্বাচিত

ভোটের মাধ্যমে রামেকে ইন্টার্নদের দুই প্রতিনিধি নির্বাচিত
ডা. আব্দুল্লাহ ও ডা. মাহমুদুল হাসান।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ভোটের প্রয়োগের মাধ্যমে ইন্টার্ন দুই প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এমবিবিএস থেকে ডা. আব্দুল্লাহ ও বিডিএস থেকে ডা. মাহমুদুল হাসান।

সম্প্রতি রাজশাহী মেডিকেলের সহকারী পরিচালকের (প্রশাসন) ডা. মো. আবু তালেব স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিডিএস ও এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের আবেদনের প্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসক ডা. আব্দুল্লাহ ও ডা. মাহমুদুল হাসানকে ব্যাচ প্রতিনিধি হিসেবে মনোনীত করা হলো। তাঁরা ইন্টার্ন চিকিৎসক বিষয়ক হাসপাতাল, বাসস্থান এবং অন্যান্য বিষয়ে পরিচালককে অবগত এবং পরিচালকের সঙ্গে সমন্বয় করবেন।

ডা. আব্দুল্লাহ রাজশাহী মেডিকেলের এমবিবিএস ৬০তম ব্যাচের শিক্ষার্থী ও ডা. মাহমুদুল হাসান রাজশাহী মেডিকেলের বিডিএস ৩০তম ব্যাচের শিক্ষার্থী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রাজশাহী মেডিকেল
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক