রাজশাহী মেডিকেলে দুদকের অভিযান
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাকালীন আইসিইউ বেড কেনাকাটায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান চালায়।
প্রথমে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন ভবনে যায়। এরপর তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মো. আব্দুল কুদ্দুস মন্ডলের কক্ষের বিভিন্ন নথিপত্র দেখেন।
এসময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হাসানুল হাসিব, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মো. আব্দুল কুদ্দুস মন্ডলসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, আইসিইউ বেড কেনাকাটায় অনিয়ম হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান। রামেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বেশ কিছু নথিপত্র নেওয়া হয়েছে। সব পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।
-
২০ এপ্রিল, ২০২৬
-
১৩ জানুয়ারী, ২০২৬
-
২১ এপ্রিল, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
০৯ জানুয়ারী, ২০২৫
-
০৪ জানুয়ারী, ২০২৫
-
০১ ডিসেম্বর, ২০২৪
-
০১ ডিসেম্বর, ২০২৪
-
৩০ অক্টোবর, ২০২৪