আন্তর্জাতিক ক্যান্সার প্রশমন সম্মেলন বুধবার
মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সারসহ নিরাময় অযোগ্য বিভিন্ন রোগে আক্রান্তদের শারীরিক যন্ত্রণা প্রশমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ক্যান্সার অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার কনফারেন্স’। দুই দিনব্যাপী এই কনফারেন্স আগামী বুধবার শুরু হবে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা সম্মেলনটি উদ্বোধন করবেন।
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়, সিমন্স বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুয়েটস জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল রোববার (১৯ মে) রাজধানীর গুলশানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সচিব ও কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল হালিম বলেন, ‘নিরাময় অযোগ্য ও জীবনসীমিত রোগে আক্রান্ত রোগী এবং তার পরিবারের শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের অর্থাৎ সম্পূর্ণ যত্নের কথা বলে প্যালিয়েটিভ কেয়ার। প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে আরও এক ধাপ এগিয়ে রোগীর পরিবারেরও সম্পূর্ণ যত্নের কথাও বলে এই চিকিৎসা ব্যবস্থা।’
তিনি বলেন, ‘কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেড সিদ্ধান্ত নিয়েছে, গণমানুষের কল্যাণে সমাজভিত্তিক প্যালিয়েটিভ কেয়ারের বা প্রশমন সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়, সিমন বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুয়েটস জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ ছাড়াও ক্যান্সার থেরাপি ও প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে দেশীয় বিশেষজ্ঞরা আলোচনা করবেন।’
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কনফারেন্সে ক্যান্সারের মত প্রাণঘাতী রোগ প্রতিরোধে করণীয়, সময়মতো ক্যান্সার শনাক্তকরণ, প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসসহ বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপনা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দ্বিতীয় দিন বৃহস্পতিবার কুমুদিনী প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে স্টেকহোল্ডাদের একটি কর্মশালা হবে। কর্মশালার উদ্বোধন করবেন সমাজ কল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। এদিন কমিউনিটিভিত্তিক প্রশমন সেবায় ‘দয়াশীল কুমুদিনী’ শীর্ষক একটি কর্মসূচি চালু করা হবে।
সংবাদ সম্মেলনে রণদা প্রসাদ সাহা ইউনিভার্সিটির ট্রাস্টি মেম্বার মুহাম্মদ ফারুক ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মানিক কে সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এনএআর/
-
০৩ ডিসেম্বর, ২০২৪
-
১৫ অক্টোবর, ২০২৪
-
১৭ মে, ২০২৪
ক্যান্সার চিকিৎসা
রেডিয়েশন যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষায় ওয়ার্কিং গ্রুপ গঠনে সুপারিশ
-
০৩ জুন, ২০২৩
-
২৪ মার্চ, ২০২৩
-
২৮ অক্টোবর, ২০২২