১৭ মে, ২০২৪ ১২:২৩ পিএম
ক্যান্সার চিকিৎসা

রেডিয়েশন যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষায় ওয়ার্কিং গ্রুপ গঠনে সুপারিশ

রেডিয়েশন যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষায় ওয়ার্কিং গ্রুপ গঠনে সুপারিশ
গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত রেডিয়েশন যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষায় ওয়ার্কিং গ্রুপ গঠনের সুপারিশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে এই গ্রুপ গঠন করা হবে। বৃহস্পতিবার (১৬ মে) সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ মালেকের সভাপতিত্বে কমিটির সদস্য ইকবালুর রহিম, মো. আলী আজগার, মো. আবদুস সবুর, মো. ইয়াকুব আলী, নাদিয়া বিনতে আমিন বৈঠকে অংশ নেন।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ প্রকল্পের অগ্রগতি, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত রেডিয়েশন যন্ত্রপাতির কার্যকারিতার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়, কেমিক্যাল রি-এজেন্ট ও টেস্টিং কিটস দেশে উৎপাদনের সক্ষমতা সৃষ্টি, দেশে ব্যবহৃত ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্রযুক্তির উপযুক্ততা ও কার্যকারিতার বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে হাসপাতালে ব্যবহৃত রেডিয়েশন যন্ত্রপাতিগুলোর কার্যকারিতা পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সুপারিশ করা হয়। কমিটি দেশের কী পরিমাণ কেমিক্যাল রি-এজেন্ট ও টেস্টিং কিটস উৎপাদনের সক্ষমতা রয়েছে এবং সেগুলো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য দুই মন্ত্রণালয়ের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সাধনেরও সুপারিশ করে।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ক্যান্সার চিকিৎসা
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক