০৩ ডিসেম্বর, ২০২৪ ০৫:০৫ পিএম

অত্যাধুনিক পদ্ধতিতে ক্যান্সার নির্ণয়ের সেবা চালু বারডেম হাসপাতালে

অত্যাধুনিক পদ্ধতিতে ক্যান্সার নির্ণয়ের সেবা চালু বারডেম হাসপাতালে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বারডেম হাসপাতালে চালু হয়েছে ক্যান্সারের আধুনিক রোগনির্ণয় সুবিধা ও চিকিৎসাসেবা। সোমবার (২ ডিসেম্বর) হাসপাতালটিতে সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। প্রথমবারের মতো প্রতিষ্ঠা করা হয়েছে ক্যান্সার ইউনিট। পরে বারডেম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বারডেম সূত্রে জানা গেছে, স্থাপিত যন্ত্রপাতির মাধ্যমে প্রথমে ‘নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং’ (এনজিএস) প্রযুক্তি ব্যবহার করে ক্যান্সারের ডিএনএ ও আরএনএ বিশ্লেষণ করে রোগনির্ণয় করা হবে। পরে চিকিৎসাসেবা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবদুল মুয়ীদ চৌধুরি। সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতালের পরিচালক অধ্যাপক এম এ হাই ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।

বারডেমে এনজিএস-ভিত্তিক বিআরসিএ-১ ও বিআরসিএ-২-এর মাধ্যমে স্তন ক্যানসার ও ডিম্বাশয় ক্যানসারের চিকিৎসা চালু রয়েছে। আন্তর্জাতিক নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমানে ফুসফুস, কোলন ও প্রোস্টেটের মতো সলিড টিউমারের ক্ষেত্রে এনজিএস-ভিত্তিক ক্যানসার জিন প্যানেল পরীক্ষার প্রবর্তন করা হয়েছে। এছাড়া বিশেষ পরিস্থিতিতে লিকুইড বায়োপসির মতো অত্যাধুনিক পরীক্ষাও অবিলম্বে শুরু হবে। বারডেমে অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা ও রোগনির্ণয়ের সুবিধা থাকায় রোগীরা দেশেই উন্নত ক্যান্সার চিকিৎসার সুবিধা পাবেন। এতে দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বারডেম জেনারেল হাসপাতাল
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত